রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

'ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না আনার আহ্বান'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদ জামাতে মুসল্লিদের জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

শুক্রবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসে তিনি এ আহ্বান জানান।

বেনজীর আহমেদ বলেন, এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরবাসীকে ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না আনার অনুরোধ জানাচ্ছি। এ সময় পাশাপাশি প্রয়োজন না হলে খাবার পানিও না আনার পরামর্শ দেন তিনি।

জাতীয় ঈদগাহসহ ৪১০টি স্থানের ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান র‌্যাব মহাপরিচালক।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ