বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে নামাজ আদায়ে বজ্র প্রতিরোধক স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে ঈদুল ফিতরের নামাজ আদায়ে বজ্র প্রতিরোধক বসানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

শনিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

সাঈদ খোকন বলেন, ওজু, মোবাইল টয়লেট, সুপেয় পানি ও সিলিং ফ্যানসহ সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। বজ্রপাত প্রতিরোধকযন্ত্র স্থাপন করা হয়েছে। প্রায় এক লাখ মুসল্লির নামাজ আদায়ে সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে।

মেয়র বলেন, নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে নামাজ আদায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নাশকতার কোনো আশঙ্কা নেই। পরিবার পরিজন নিয়ে সবাই উৎসব মুখর পরিবেশে নামাজ আদায় করতে পারবেন।

এসময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কমকর্তা ব্রি. জেনারেল শেখ সালাহউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঈদের নিরাপত্তায় রাজধানীজুড়ে থাকবে আনসার বাহিনী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ