রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় এ দুই স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহীদুজ্জামান।

রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। ঈদগাহে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা ছিল।

এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ সোমবার মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান ঈদ জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী নদভী।

বড়দের পাশাপাশি ছোট শিশু-কিশোররাও শরিক হয় এ জামাতে। প্রথম জামাতে বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহের ভেতরে ও বাইরে পরিপূর্ণ হয়ে যায়।

এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকারম জাতীয় মসজিদে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রথমটি সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০ টায় এবং ৫ম ও শেষ জামাত সকাল পৌঁনে ১১টায় অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতরের নামাজের পর দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো বায়তুল মোকাররম এলাকা। গুনাহ মাফের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। এ সময় ইমাম বাংলাদেশসহ বিশ্বব্যাপী চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ