রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

১০ নারী মুক্তিযোদ্ধাকে ‘উই’র ঈদের উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা ১০ নারী মুক্তিযোদ্ধাকে ঈদ শুভেচ্ছা হিসেবে শাড়ি ও নগদ টাকা দিলো নতুন আত্মপ্রকাশ করা মানবতাবাদী সংগঠন ‘উই’ (উই আর দ্য আর্থ-আমরাই পৃথিবী)।

শনিবার সকালে রাজধানীর কাঁটাবনে কনকর্ড ইম্পেরিয়ামে অবস্থিত বলাকা প্রকাশন কার্যালয়ে এর আয়োজন করা হয়। নারী মুক্তিযোদ্ধাদের ঈদ শুভেচ্ছা জানানোর মধ্য দিয়েই যাত্রা শুরু করলো মানবতাবাদী নতুন সংগঠন উই।

মুক্তিযোদ্ধাদের হাতে শাড়ি ও নগদ টাকা তুলে দেন ‘উই’ এর পরিচালক সাংবাদিক শরীফা বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন অনলাইন নিউজপোর্টাল সোনালীনিউজের সম্পাদক নিয়ন মতিয়ুল। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মায়েদেরই প্রধান ও বিশেষ অতিথি হিসেবে গণ্য করে মানবতাবাদী সংগঠন উই।

শুভেচ্ছা পাওয়া মুক্তিযোদ্ধারা হলেন- কানন ব্যাপারী, রিজিয়া বেগম, রাজিয়া বেগম, নাজমা আকতার, লুৎফা বেগম, সন্ধ্যা ঘোষ, রঙমালা, নূরজাহান বেগম, নাজমা বেগম ও কেয়া বিশ্বাস। এসব মুক্তিযোদ্ধার বেশিরভাগই রাজধানীর তেজগাঁও রেলবস্তির বাসিন্দা।
একাত্তরে অসীম সাহসিতার সঙ্গে যুদ্ধ করে, সম্ভ্রমের বিনিময়ে দেশ স্বাধীন করলেও আজও তাঁরা ছিন্নমূল। তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা মায়েদের একটাই দাবি, তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন এই দেশের মাটিতে সামান্য একটু মাথা গোঁজার ঠাঁই চাই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ