রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

‘কুইন্স ইয়ং লিডার’ পুরস্কার পেলো দুই বাংলাদেশি তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ব্রিটেনের রাণীর কাছ থেকে নিজস্ব উদ্ভাবনের স্বীকৃতি পেলো দুই  বাংলাদেশি তরুণ সাজিদ ইকবাল ও রাহাত হোসেন।

তাদেরকে বাণিজ্যিক ও ঘরোয়া পরিবেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জরুরি দুর্যোগ ব্যবস্থাপনায় তারুণ্যের শক্তি ব্যবহারের স্বীকৃতি হিসেবে এ বছরের কুইন্স ইয়ং লিডার পুরস্কার পেয়েছেন।

লন্ডনের ওয়েস্টমিনিস্টারে বাকিংহাম প্যালেসে গত বৃহস্পতিবার এই দুই বাংলাদেশিসহ কমনওয়েলথভুক্ত ৩৬ দেশের অর্ধশতাধিক বিজয়ীর হাতে ব্রিটেনের রানি এলিজাবেথ তার নামে চালু করা এই পুরস্কার তুলে দেন।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ কমনওয়েলথের দেশগুলোর তরুণদের জন্য তিন বছর আগে এ পুরস্কার চালু করে যুক্তরাজ্য সরকার।

ভারতে হেফাজতের বিরুদ্ধে উগ্র হিন্দুদের মিছিল

অনুষ্ঠানে প্রিন্স হ্যারি, স্যার মো ফারাহ, লিয়াম পেইন, ডেম তান্নি গ্রে-থম্পসন, অনিতা রানি, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও কুইন এলিজাবেথ ডায়মন্ড জুবিলি ট্রাস্টের চেয়ারম্যান জন মেজর উপস্থিত ছিলেন।

পুরস্কারের অংশ হিসেবে বিজয়ীরা তাদের নেতৃত্ব বিকাশে যুক্তরাজ্য সরকারের বিভিন্ন প্রশিক্ষণ, পরামর্শ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন।

কুইন্স ইয়ং লিডার পুরস্কার বিজয়ীরা বছরজুড়েই যুক্তরাজ্যের শীর্ষ ব্যবসায়ী নেতা এবং ঝুঁকিপূর্ণ জনগণের জীবন বদলে দিয়েছে— এমন প্রকল্পগুলো দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ