রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

ঢাকায় আসছেন মায়নমারের নিরাপত্তা উপদেষ্টা থাউং টুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার ঢাকায় আসছেন মায়ানমারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  থাউং টুন। ঢাকায় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে আজ বিকেলে তিনদিনের সফরে তার ঢাকায় আসার কথা রয়েছে।

সন্ধা ছয়টায় থাউং টুন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বিশেষ বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গেও থাউং টুন এর বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, প্রায় ৩৪ হাজার নিবন্ধিত রোহিঙ্গা নাগরিক সহ প্রায় ২ লাখ অনিবন্ধিত রোহিঙ্গা নাগরিক বাংলাদেশের বিভিন্ন অস্থায়ী আশ্রয় শিবিরে বসবাস করছে। এছাড়াও ২০১৬ সালে প্রায় ৭৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

বাংলাদেশ সরকার মায়ানমারের প্রতি বরাবরই তাদের নাগরিকদের সেদেশে ফিরিয়ে নেয়ার আহবান করে আসছে। এরই প্রেক্ষিতে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনার জন্য তিন দিনের সফরে বাংলাদেশে  আসছেন মায়ানমারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  থাউং টুন।

রোহিঙ্গা ইস্যুতে শক্ত অবস্থানে বাংলাদেশ, চাপে মিয়ানমার

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি রাষ্ট্রপতির আহবান

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ