শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হলো সুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সরকারের হস্তক্ষেপের অভিযোগে সুদান ফুটবল এসোসিয়েশনের (এসএফএ) সব ধরনের আন্তর্জাতিক ফুটবলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
এই সিদ্ধান্তের ফলে সুদানের জাতীয় ফুটবল দল কোন ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। একইসাথে দেশটির বিভিন্ন ক্লাব সব ধরনের কন্টিনেন্টাল প্রতিযোগিতা থেকেও নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার ফলে আফ্রিকার শীর্ষ দুটি ক্লাব প্রতিযোগিতা অর্থাৎ চ্যাম্পিয়নস লীগ ও কনফেডারেশনস কাপ খেলতে পারবে না আল-হিলাল, আল মেরিখ ও আল-হিলাল ওবেদ ক্লাব।
গত ২৭ জুন ফিফার কাউন্সিল সভায় সুদানকে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত হয়।
ফিফার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসএফএ বোর্ড পরিচালকবৃন্দসহ এর সভাপতি মুতাসিম জাফর একলাতিম যখন পুনর্বহাল হবেন তখন এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবে পুলিশের উপর সন্ত্রাসী হামলা, নিহত ১, আহত ৬
গত ২ জুন মুতাসিম জাফর একলাতিমকে সড়িয়ে আব্দেল রহমান একলাতিমকে সরকারের হস্তক্ষেপে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। ২৭ জুন ফিফা বিষয়টি বাতিলের নির্দেশ দিলেও সুদান তা বাস্তবায়ন করেনি।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ