রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

পাঠ্যসূচি নিয়ে নতুন চক্রান্ত হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, আলেম-উলামা ও ঈমানদার তাওহিদি জনতার দীর্ঘ দিনের আন্দোলন ও সংগ্রামের বিনিময় সরকার পাঠ্যসূচির বির্তকিত বিষয়সমূহ বাদ দিয়েছিল।

কিন্তু ইদানিং ইসলাম বিরোধী নাস্তিকরা নতুন করে পাঠ্যসূচী পরিবর্তনের পায়তারা করছে। যা এদেশের ৯৫ ভাগ মুসলমান কোনদিন মেনে নিবে না। তাদের চক্রান্ত্র অতীতের মত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বড় স্বপ্ন দেখো ঐক্য প্রয়াসী হও: দেওবন্দে মাওলানা মাহফুজুল হক

তিনি আরো বলেন, আগামী প্রজন্মকে হিন্দু নাস্তিক্যবাদী বানাতে নাস্তিকরা উঠে পড়ে লেগেছে এবং তারা এদেশে ভিনদেশী কালচার ঢুকিয়ে নৈতিকতা ও দেশাত্ববোধ নষ্ট করার মিশনে নেমেছে। তাদের স্বপ্ন কোনভাবেই এদেশে বাস্তবায়ন করতে দেয়া যাবে না এবং একে কেন্দ্র করে কোন প্রকার উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ