শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইশারায় কুরআন শিখতে পারবে বধিররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মালয়েশিয়ার ইসলামী সায়েন্স ইউনিভার্সিটির একদল গবেষক বধিরদের জন্য ইশারায় কুরআন শিক্ষার আলোকে বিশেষ সফটওয়্যার নির্মাণ করেছে।

যারা কানে কম শোনে অথবা বধির তারা এরপর থেকে এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আরও সহজে কুরআন শিখতে পারবে।

ইসলামী সায়েন্স ইউনিভার্সিটির গবেষক গ্রুপ বধিরদের কুরআন শিক্ষা ও ইবাদত বান্দেগী প্রশিক্ষণ দেয়ার জন্য এই সফটওয়্যার নির্মাণ করেছে। এই সফটওয়্যারে ইশারার মাধ্যমে কুরআন শিক্ষা এবং ইবাদতের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ইসলামী সায়েন্স ইউনিভার্সিটির কুরআন ও সুন্নাহ বিভাগের অধ্যাপক 'মুহাম্মাদ রানুসবলেন: এই সফটওয়্যারটি নির্মাণ করতে ৭৮০০ রিঙ্গিত (প্রায় ১৬০০ ডলার) ব্যয় হয়েছে। যারা কানে কম শোনে এবং বধিরদের কথা চিন্তা করে এই সফটওয়্যারটি নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন: এই সফটওয়্যারের মাধ্যমে বধিররা অতি সহজ ভাবে কুরআন শিক্ষা অর্জন করতে পারবে। এছাড়াও ইসলাম ধর্মের প্রাথমিক রীতি-নীতি সম্পর্কে অবগত হতে পারবে।

নব নির্মিত এই সফটওয়্যারটি কুয়ালালামপুরে অনুষ্ঠিত "আন্তর্জাতিক ইনোভেশন ২০১৭" গোল্ড মেডেল পেয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ