রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

ছাত্রলীগ থেকে বিবাহিতদের পদত্যাগের জন্য ৭২ ঘণ্টা সময় দিলেন কেন্দ্রীয় সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ছাত্রলীগের যে কোনো ইউনিটে পদধারী বিবাহিত নেতা-কর্মীদের ৪৮ থেকে ৭২ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের নির্দেশ দিয়েছেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সভায় তারা এ নির্দেশ দেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ ৫টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সভা।

সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সাংগঠনিক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সকাল ১০টায় শুরু হয়ে বিকাল পর্যন্ত চলা সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সাধারণ সভার অন্যান্য এজেন্ডাগুলো হলো; শোকাবহ আগস্টের কার্যক্রম, সংগঠনের পদধারী বিবাহিত নেতাদের স্বেচ্ছায় পদত্যাগ, মাদকাসক্ত নেতা-কর্মীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও নিরক্ষরতা দূরীকরণ।

সভার শুরুতেই ছাত্রলীগ সভাপতি আলোচনার ৫টি এজেন্ডার কথা জানালে সেগুলো নিয়ে আলোচনা শুরু করেন কেন্দ্রীয় নেতারা। এছাড়া বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও নানা সমস্যা ও সেগুলোর প্রতিকার নিয়ে আলোচনা করেন তারা।

সাধারণ সভায় বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন নেতারা।

বক্তব্যের শুরুতেই ছাত্রলীগের যেকোনো ইউনিটে পদধারী বিবাহিত নেতাকর্মীদের ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের নির্দেশ দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়া সংগঠনকে শক্তিশালী, গতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে সকল জেলায় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের আগামী ১৫ থেকে ২৫ জুলাই স্ব-স্ব ইউনিটে যাওয়ার নির্দেশনা দেয়া হয়।

এসময় তারা বিভিন্ন উপজেলা, কলেজ, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককের সঙ্গে কা