শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

শেষ হলো বাজেট অধিবেশন: আয়কর ঘাটতি পূরণে প্রধানমন্ত্রীর আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: শেষ হলো ১৬তম জাতীয় বাজেট অধিবেশন। গতকাল জতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শেষ হয়েছে। এ সমময় সংসদ পরিচালনায় ছিলেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তাঘাট তৈরী হবে, মানুষের যাতায়াতের ব্যবস্থা হবে, আমরা বিদ্যুৎ ও ফসল উৎপাদন বাড়াতে পারবো। সবদিক থেকেই মানুষ উপকৃত হবে। এই সামান্য একটু ট্যাক্স দিলেই তিনি অনেক ধরনের সুযোগ-সুবিধা পাবেন। তাতে আমাদের ঘাতটিও পূরণ হবে, দেশও উন্নত হবে।’

বাজেটে সমন্বিত ভ্যাট হ্রাস করার ব্যাপারে প্রধানমনত্রী বলেন, এতে করে ২০ হাজার কোটি টাকার রাজস্ব কম আদায় হবে। তিনি বলেন, এই ঘাটতি পূরণে দেশবাসীকে যথাযথভাবে আয়কর প্রদান করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যাট স্থগিত হওয়ার ফলে ২০ হাজার কোটি টাকার মত আমাদের রাজস্ব আয় হ্রাস পাবে। আমরা দেখবো, বাজেটে কোথায় কিভাবে এটা অ্যাডজাষ্ট করা যায় কিনা অথবা দেশবাসীকেও বলবো সকলে যদি আয়কর দেন সেটা কিন্তু তাদেরই উন্নয়নের কাজে লাগবে।’

তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে সম্পূরক বাজেটে কোন কাটছাঁট করিনি। আমরা দেখতে চেয়েছিলাম কি পরিমাণ টাকা ব্যয় করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি। আমরা ইতিহাস সৃষ্টি করেছি। সেটা হলো ২০১৬-১৭ অর্থবছরে আসাদের যে উন্নয়ন বাজেট ছিলো প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা। এই টাকার মধ্যে আমরা ১ লাখ ৭ হাজার কোটি টাকাই উন্নয়ন বাজেটে ব্যয় করতে সক্ষম হয়েছি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ