শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ইসলামী সংস্কৃতি চর্চা প্রসার ঘটিয়ে সমাজ থেকে অন্ধকার দূর করতে হবে: মুফতি মুহিউদ্দীন কাসেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেম বলেছেন, ইসলামী সংস্কৃতি চর্চা প্রসার ঘটিয়ে সমাজ থেকে অন্ধার দূর করতে হবে।

তিনি বলেন, অপসংস্কৃতির ভাসমান জোয়ারে সমাজ আজ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। সমাজ থেকে নোংরা সংস্কৃতির বিষাক্ত ছোবল দূর করে নৈতিকতায় পরিপূর্ণ সমাজ গঠনে ইসলামী সংস্কৃতি চর্চার বিকল্প নেই।

গতকাল ১৪ জুলাই শুক্রবার সকাল ১০টায় রাজধানীর যাত্রাবাড়ীস্থ আলোড়ন কার্যালয়ে অনুষ্ঠিত আলোড়ন শিল্পিগোষ্ঠীর ঈদ পূনর্মিলনী অনুষ্ছানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোড়ন পরিচালক শাহরিয়ার ইমরানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক যুবায়ের আহমাদ সাকী'র পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলোড়নের অভিভাবক পরিষদের চেয়ারম্যান, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেম।

ঈদের অভিজ্ঞতা, গান, কবিতা পেশ করেন আলোড়নের সিনিয়র শিল্পী মাসুদুর রহমান সিরাজী, আশরাফ করিম,সোলাইমান সাদী,শেখ মুজ্জাম্মিল, আব্দুল ওয়াহিদ মাঝি,আরিফ বিল্লাহ,মাইমুন আশরাফ।

অনুষ্ঠানে আলোড়নের আগামীদিনের পথচলা নিয়ে উঠে আসে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ও জোড়ালো পরামর্শ।অনুষ্ঠান শেষে সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ