রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

আদালত চত্বরে ইমরান এইচ সরকারের উপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে করা কটুক্তি মামলায় জামিন নিতে আদালতে যাওয়ার পর ইমরান এইচ সরকারের উপর হামলা করেছে একদল বিক্ষুব্ধ যুবক।

আজ রবিবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীকে কটুক্তি মামলায় জামিন নিয়ে আদালত থেকে বের হবার পরে ঢাকা সিএমএম আদালতের গেটে তার ওপর এ হামলা করা হয়।

এ সময় পুলিশ তাকে উদ্ধার করে আদালতের একটি কক্ষে নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ পাহারায় সেখানে অবস্থান করলেও আদালতের সামনে বিক্ষোভ করছেন হামলাকারীরা। এসময় হামলাকারীরা জয় বাংলা শ্লোগান দিচ্ছিল।

হামলার পর ইমরান সরকার বলেন, এ হামলা একটি নগ্ন হামলা। এটি আদালত অবমাননার শামিল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ