মাওলানা আব্দুল্লাহ মাসুম :
মুরাবাহা ইসলামী ব্যাংকিংয়ের আদর্শিক কোনো বিনিয়োগ পদ্ধতি নয়। এর ব্যবহার সীমিত করতে হবে। বিকল্প হিসেবে ভিন্ন কোনো কর্মকৌশল উদ্ভাবন করতে হবে। সঙ্গে সঙ্গে যতটুকু মুরাবাহার চর্চা হবে, সেটা
সঠিকভাবে করতে হবে
মুরাবাহা ইসলামী ফিকাহর একটি বিশেষ ক্রয়-বিক্রয় চুক্তির নাম। এর দুইটি রূপ আছে। যথাÑ প্রাচীন মুরাবাহা ও আধুনিক ইসলামী ব্যাংকিং মুরাবাহা। এখানে সংক্ষেপে দুইটির পরিচিতি ও তাৎপর্য পেশ করা হলোÑ
প্রাচীন মুরাবাহার পরিচিতি : ‘মুরাবাহা’ শব্দটি আরবি। এর শাব্দিক অর্থ পরস্পরে লাভবান হওয়া। মুরাবাহার মূল কথা হলো, চুক্তিমূলে পণ্য ক্রয় বা সংগ্রহ বাবদ মূল খরচ ও মুনাফা আলাদা করে উল্লেখ করতে হবে।
উদাহরণ ২০০ টকা দিয়ে ‘ক’ এক জোড়া জুতা ক্রয় করল। এরপর সে তা মুরাবাহা ভিত্তিতে ‘খ’ এর কাছে ১০ টাকা লাভে বিক্রি করতে আগ্রহী। তাহলে সে ওই পণ্য বাবদ তার খরচ ২০০ টাকা উল্লেখ করে এর ওপর ১০ টাকা মুনাফা নেয়ার কথা চুক্তিতেই ঘোষণা করতে হবে। এতে ‘খ’ রাজি হয়ে বিক্রির প্রস্তাব গ্রহণ করলে তা মুরাবাহা ক্রয়-বিক্রয় হিসেবে বিবেচিত হবে।
মুরাবাহার বৈশিষ্ট্য : অন্যান্য বিক্রয় চুক্তির চেয়ে মুরাবাহার কিছু বৈশিষ্ট্য রয়েছে। তা হলো মুরাবাহায় পণ্য ক্রয় বাবদ মূল্য ও খরচ (যদি থাকে) চুক্তিতে স্পষ্ট উল্লেখ করতে হয়, মুরাবাহা চুক্তিতে মুনাফার হার বা সুনির্দিষ্ট অঙ্ক আলাদা করে স্পষ্টভাবে উল্লেখ করত হবে, মুরাবাহা চুক্তি আমানত ও বিশ্বস্ততানির্ভর বিক্রয় চুক্তি।
প্রাচীন মুরাবাহার সঙ্গে অন্যান্য ক্রয়-বিক্রয় চুক্তির পার্থক্য : অন্যান্য সাধারণ বিক্রয় চুক্তির চেয়ে মুরাবাহার একমাত্র মৌলিক স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য হলো, মুরাবাহায় বিক্রেতা স্পষ্টভাবে ক্রেতাকে বলবে, ‘পণ্যটির ক্রয়মূল্য এত বা পণ্য বাবদ আমার খরচ হয়েছে এত। এরপর এর ওপর এত মুনাফা ধার্য করে তা বিক্রি করতে আগ্রহী।’ সুতরাং চুক্তিতে পণ্য বাবদ খরচ ও মুনাফা পৃথকভাবে উল্লেখ না করা হলে সেটা মুরাবাহা হবে না। যদিও বাস্তবে মূল খরচের ওপর মুনাফা ধার্য করা হয়।
ইসলামী ব্যাংকিং মুরাবাহা : বর্তমানে ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপকভাবে ব্যাংকিং মুরাবাহা প্র্যাক্টিস হচ্ছে। ইসলামী ব্যাংকগুলোর অধিকাংশ বিনিয়োগ পদ্ধতি মুরাবাহার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তাই ইসলামী ব্যাংকিংয়ের সঙ্গে যারা সম্পৃক্ত হবে বা মুরাবাহাভিত্তিক ফাইন্যান্স গ্রহণ করবে, তাদের জন্য ব্যাংকিং মুরাবাহার সঙ্গে গভীরভাবে পরিচিত হওয়া একান্ত জরুরি।
ব্যাংকিং মুরাবাহার প্রাথমিক ধারণা : ব্যাংকিং মুরাবাহা মূলত সুদি বিনিয়োগের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এর মূল কথা হলো, কারও কোনো পণ্য ক্রয়ের প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত অর্থ নেই। এখন লোকটি যদি সুদি ব্যাংকে অর্থের জন্য গমন করে, তাহলে ব্যাং