রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ

রাজনীতি করতে সাহস লাগে, যা তারেকের নেই: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজনীতি করতে হলে সাহস লাগে, মামলা মোকাবিলা করতে হবে। কিন্তু তারেক রহমানের কোনোটাই নেই। রবিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘মামলার ভয়ে পালিয়ে না গিয়ে সেটি জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত। মামলা রাজনৈতিকভাবে মোকাবিলা করা উচিত। ’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগও চায়, সবাই নির্বাচনে আসুক। কিন্তু যারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, তাদের মুখের বিষে নির্বাচনের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে। রাজনীতিতে আক্রমণ থাকবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ শোভনীয় নয়।’

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ