শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

কথা দিচ্ছি, আগামী বছর জলাবদ্ধতা দেখবেন না: স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হো‌সেন ঢাকায় জলাবদ্ধতা থাকবে না বলে অঙ্গীকার করেছেন।

আজ বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, আমি অঙ্গীকার করছি, সামনের বছর থেকে আর এসব (জলাবদ্ধতা) দেখবেন না। কিছুদিনের মধ্যই নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, ওয়াসাকে নির্দেশ দেওয়া হয়েছে, ভারি বৃষ্টি হলেও যাতে তিন ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়। পরিস্থিতি থেকে আমরা শিখছি। আমরা বুঝতে পারছি, কোন জায়গাতে আটকা পড়ছি। সে জায়গায় দ্রুত ব্যবস্থা নেব।

বুধবার ভোর রাত থেকে টানা বর্ষণে রাজধানীর রাজপথে কোথাও হাঁটুপানি, কোথাও কোমর ছাড়িয়েছে; জলজটের সঙ্গে যানজটে নগরজুড়ে ভোগান্তিতে পড়েছে মানুষ।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ