বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গণদাবী মানতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চলমান রাজনৈতিক সংকট নিরসনে সব দলের অংশগ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন প্রয়োজন। দেশ ও জাতির কল্যান চাইলে সরকারকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের গণদাবী মেনে নিতে হবে। আগামী জাতীয় নির্বাচনের জন্যে রোডম্যাপ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। কিন্তু সরকার না চাইলে বা সহযোগিতা না করলে ইসির পক্ষে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে রাজনৈতিক দলগুলার মধ্যে সংলাপ ও সমঝোতার উদ্যোগ নিতে হবে। সুষ্ঠু ও ভীতিহীন রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার প্রথম সাধারণ অধিবেশনে সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক এসব কথা বলেন।

মাওলানা ইসহাক বলেন, মুসলমানদের পবিত্র স্থান মসজিদুল আকসায় ইহুদীবাদী ইসরাইলী আগ্রাসন বিশ্ব মুসলিম কোনভাবেই বরদাস্ত করবে না। ইহুদীবাদী আগ্রাসনের কবল থেকে মসজিদুল আকসা ও ফিলিস্তিন মুক্ত করতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইহুদীবাদী ইসরাইলের কবল থেকে বায়তুল মুকাদ্দাস মুক্ত করা মুসলমানদের ইমানী দায়িত্ব।

আজ শুক্রবার সকাল ৯টায় শাহজাহানপুরস্থ মাহববি আলী ইনস্টিটিউটে মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন নায়েবে আমীর- মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক এম কে জামান, মাওলানা আবদুল বাসিত আজাদ, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিউল আলম, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা এ কে এম আইউব আলী, প্রশিক্ষন সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, এডভোকেট মিজানুর রহমান, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, আলহাজ্ব আবু সালেহীন, মাওলানা নূরুজ্জামান খান, কে এম নজরুল হক, মাওলানা নূরুল আলম আল-মামুন, মাস্টার সিরাজুল ইসলাম, তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা শামসুজ্জামান চৌধুরী, মাওলানা আবদুস সালাম চৌধুরী, ডা: আবদুল্লাহ খান, সৈয়দ মুহিবুর রহমান, মাওলানা ফরিদ আহমদ সিদ্দিকী, মাওলান রিয়াজূল হক কাসেমী, এবিএম সিরাজুল মামুন, ডা: শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, মাস্টার আবদুল মজিদ, মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যাপক বজলুর রহমান, মাওলা