শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

ইসিতে দলের বার্ষিক হিসাব জমার শেষ সময় ৩১ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী ৩১ জুলাই নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী জমা দেয়ার সময় শেষ হচ্ছে।

নিবন্ধনের শর্ত অনুযায়ী প্রত্যেকটি রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের মধ্যে ইসিতে তাদের বার্ষিক হিসাব বিবরণী জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। খবর বাসসের।

কমিশন সূত্র জানায়, নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টিসহ মাত্র চারটি দল তাদের অডিট রিপোর্ট কমিশনে জমা দিয়েছে। আওয়ামী লীগ-বিএনপিসহ ৩৬টি দল এখনো বার্ষিক আর্থিক বিবরণী জমা দেয়নি।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের বার্ষিক হিসাব বিবরণীর তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তাদের দলের আয়-ব্যয়ের বিবরণী ইসিতে জমা দেয়া হবে।

ইসি সচিবালয়ের সহকারী সচিব রওশন আরা জানান, অধিকাংশ রাজনৈতিক দল ইতোমধ্যে হিসাব জমা দেয়ার সময় বাড়ানোর আবেদন করেছে। ৩১ জুলাইয়ের পর কমিশনের কাছে সার্বিক বিষয় উপস্থাপন করা হবে। হিসাব বিবরণী জমা দিতে ব্যর্থ দলগুলোর বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

নির্ধারিত সময়ের মধ্যে দলগুলো আয়-ব্যয় প্রতিবেদন জমা না দিলে কমিশন নিবন্ধন বতিলেরও ক্ষমতা রাখে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ