রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ

দ্বিতীয় মেয়াদে গ্যাসের মূল্যবৃদ্ধি অবৈধ: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিন মাসের মধ্যে গ্যাসের দ্বিতীয় দফা মূল্য বৃদ্ধিকে অবৈধ বলেছেন উচ্চ আদালত। তবে গ্যাসের এই সিদ্ধান্ত শুধু আবাসিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাণিজ্যিক গ্যাসের দামের ক্ষেত্রে ১ জুন থেকে কার্যকর হওয়া দামই বহাল থাকবে।

রোববার দুপুরে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এ রায়ের ফলে আগামী আগস্ট মাস থেকে গ্যাসের দাম ১ মার্চের পর যা ছিল তাই থাকবে। তবে দ্বিতীয় দফা দাম বৃদ্ধির ফলে গত জুন ও জুলাই মাসে অতিরিক্ত যে টাকা নেয়া হয়েছে, সেটা মার্জনা করে দিয়েছে আদালত। ফলে গ্রাহকদেরকে এই টাকা আর ফেরত দিতে হবে না বলে জানিয়েছেন আদালত।

দুই দফা গ্যাসের দাম বাড়ানো নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি জারি করা রুলের শুনানি শেষ হয়। গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি ভবনে সংবাদ সম্মেলন করে এ মূল্য বৃদ্ধির ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মনোয়ার ইসলাম। এতে বলা হয়, আবাসিকে পহেলা মার্চ থেকে এক বার্নার চুলার মূল্য ৭৫০ টাকা এবং পহেলা জুন থেকে যার মূল্য হবে ৯০০ টাকা। এছাড়া পহেলা মার্চ থেকে দুই বার্নারের জন্য ৮০০ টাকা এবং পহেলা জুন থেকে ৯৫০ টাকা।

এ মূল্য বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কনজ্যুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ