শুরু হলো শোকাবহ আগস্ট মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে রাষ্ট্রীয়ভাবে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো শোকাবহ এ মাসজুড়েই নানা কর্মসূচি পালন করবে।
উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে, আজ বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে কৃষক লীগের আয়োজনে রক্তদান কর্মসূচি। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে যুবলীগের আয়োজনে সকাল ১০টায় শিল্পকলা একাডেমির তৃতীয় তলায় ৬ নম্বর গ্যালারিতে মাসব্যাপী বঙ্গবন্ধুর জীবনভিত্তিক সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের আয়োজনে দুপুর দেড়টায় বনানী কবরস্থানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশান ২ নম্বর সার্কেলে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করবে স্বেচ্ছাসেবক লীগ। ৪ আগস্ট শুক্রবার শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের আয়োজনে হবে আলোচনাসভা।
৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশান ২ নম্বর সার্কেলে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করবে স্বেচ্ছাসেবক লীগ। ৪ আগস্ট শুক্রবার শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের আয়োজনে হবে আলোচনাসভা। ৫ আগস্ট সকাল ৮টায় ধানমণ্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার্ঘয অপর্ণ, মিলাদ ও দোয়া মাহফিল হবে।
বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে ছাত্রলীগের উদ্যোগে ৬ আগস্ট সব বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলা শাখা মানববন্ধন ও স্মারকলিপি পেশ করবে।
বঙ্গমাতা শহীদ ফজিলাতুননেসা মুজিবের জন্মদিন উপলক্ষে ৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় মহিলা শ্রমিক লীগ বনানী কবরস্থানের সামনে মোমবাতি প্রজ্বালন করবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর আয়োজনে ৮ আগস্ট সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে বঙ্গমাতা শহীদ ফজিলাতুননেসা মুজিবà