শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

১৪ লাখ টাকা ব্যাংকে উদ্বৃত্ত বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নির্বাচন কমিশনে (ইসি) ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কাছে দলের হিসাব জমা দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাখিল করা হয়েছে। এতে আয় হয়েছে ৪ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা এবং ব্যয় হয়েছে ৩ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৮৫২ টাকা। অবশিষ্ট আছে ১৪ লাখ ৪ হাজার ৮৭৮ টাকা। এবার কাউন্সিলের কারণেই এই টাকা উদ্বৃত্ত রয়েছে। কাউন্সিলে আমরা কিছু ডোনেশন পেয়েছি, তাই এবার উদ্বৃত্ত হয়েছে।

২০১৫ সালে বিএনপির ১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৩৬৫ টাকা আয়ের বিপরীতে ব্যয় হয়েছে এক কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা। বছরের শুরুতে দলের হাতে ছিল ২ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ৭৪৫ টাকা। সমাপনী ব্যালেন্স ছিল ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৪৬১ টাকা।

২০১৪ সালে বিএনপি দুই কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা আয়ের বিপরীতে তিন কোটি ৫৩ লাখ তিন হাজার ৫৯০ টাকা ব্যয় দেখিয়েছিল। তার আগের দুই বছরও বিএনপি তাদের আর্থিক হিসাবে ঘাটতি দেখিয়েছিল।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ