শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আহসান হাবিব পেয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জীন তাড়ানোর চিকিৎসার নামে নারীদের প্রতারণা অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার আহসান হাবিব পেয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দুদিনের রিমান্ড শেষে শনিবার আহসান হাবিব পেয়ারকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিটের সাব-ইন্সপেক্টর সজীবুজ্জামান। পিয়ার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২ আগস্ট তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১ আগস্ট দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিট আসামি পেয়ারকে গ্রেপ্তার করে।

আহসান হাবিব পেয়ার তরুণ ইউটিউবারদের মধ্যে পরিচিত। তার ইউটিউব চ্যানেলের নাম এএইচপি টিভি। চ্যানেলটিতে সামাজিক বিভিন্ন ইস্যুসহ সঙ্গীতের ভিডিও আপলোড করত।

প্রতারণার অভিযোগে ইউটিউবার আহসান হাবিব পেয়ার গ্রেফতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ