শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

পাঠ্যসূচীর সর্বস্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে; আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সম্প্রীতি বগুড়ার কলেজ পড়ুয়া গরীব ছাত্রীকে ভর্তির কথা বলে বাড়ী থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে স্থানীয় শ্রমিকলীগের আহবায়ক তুফান সরকার। এ জাতীয় আরো অনেক ঘটনা ঝিনাইদাহ ময়মনসিংহ ও বরিশালসহ দেশের নানা প্রান্তে অহরহ ঘটছে এবং এসব জঘন্য অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ইসলাম নারীকে যে উচ্চ মর্যাদা দিয়েছে পৃথিবীর কোন ধর্ম নারীকে সে মর্যাদা দিতে পারেনি এবং পারবেও না। আজ বাংলাদেশের মত মুসলিম রাষ্ট্রে তাদের ইজ্জত-আব্রু উশৃৃঙ্খল হায়েনাদের হাতে এভাবে নষ্ট হওয়ায় দেশবাসী উদ্বিগ্ন ও আতংকিত। অবিলম্বে তুফান সরকারের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে।

গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক বিবৃতিতে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার সর্বস্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করলে এর প্রতিকার সম্ভব। পাঠ্যপুস্তকে নাস্তিক্যবাদের অন্তর্ভূক্তি দ্বারা এ সমস্যা রোধ করা কখনোই সম্ভব নয়। তিনি তুফান সরকারদের মত ধিকৃত অপরাধীদের ব্যাপারে তথাকথিত নারীবাদী সংগঠনগুলোর নীরবতা পালন বিস্ময় প্রকাশ করে বলেন। তাদের নিশ্চুাপ থাকাটা সচেতন মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ