শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

ফর্মূলা দিয়ে লাভ নেই, যথাসময়ে নির্বাচন হবে; স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নির্বাচন নিয়ে অনেকে অনেক ফর্মূলা দিচ্ছেন। অনেক তত্ত্ব দিচ্ছেন। কোন লাভ হবে না। সংবিধান থেকে আমরা এক বিন্দুও সরবো না। সঠিক সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গণতন্ত্রী পার্টি আয়োজিত এক স্মরণ সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ থেকে আমরা সঠিক ভাবেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও ১৪ দল এক সাথে থাকবে। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে এক সাথে সরকারও গঠন করবো।

বিএনপিকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। ২০১৪ সালে নির্বাচন প্রতিরোধের অনেক চেষ্টা হলেও তা ব্যর্থ হয়েছে। ২০১৪ সালের নির্বাচন আটকাতে পারেননি এবারও পারবেন না।

গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ