শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসিসহ আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামা একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুর ১ নম্বর সংলগ্ন চিড়িয়াখানা রোডের ঈদগাহ এলাকায় এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে শাহআলী থানার পরিদর্শক (অপারেশন) সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উপস্থিত হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন থেকে সি ওয়ান কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। আজ তারা ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে। শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেয়। ওই সময় ইটের আঘাতে পুলিশ কর্মকর্তাকে রক্তাক্ত হতে দেখা গেছে। আরও ১২ জনের মতো আহত হয়েছেন। এরপর শুরু হয় পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া।

এ ব্যাপারে শাহআলী থানার ওসি আনোয়ার আলী জানান, সোমবার সকাল ১০টার দিকে শাহআলী থানাধীন একটি গার্মেন্টের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামেন।

শ্রমিকরা রাস্তায় যানচলাচলে বিঘ্ন ঘটালে পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আহত হয়েছেন ওসি অপারেশন্স মেহেদি হাসান। হামলায় তার মাথা ফেটে গেছে। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে থেমে থেমে বিক্ষোভ করছেন কয়েক শ শ্রমিক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ