শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

ধর্মীয় অনুভুতিতে আঘাতের কারণে ‘কিশোর আলো’ নিষিদ্ধ করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রথম আলোর কিশোর ম্যাগাজিন “কিশোর আলো”র জুলাই সংখ্যার ৯৬ পৃষ্ঠায় কার্টুনের মাধ্যমে “সবচেয়ে সেরা জীব গরু যে খেতে চায় সে সবচেয়ে নিম্ন প্রজাতির প্রাণী” বলে ইসলামী মূল্যবোধে চরম আঘাত করেছে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এক বিবৃতিতে তিনি বলেন, মানুষ ও গরুর কথোপকথনে গরু কার্টুন দিয়ে সুক্ষভাবে কিশোরদের মগজ ধোলাই করা হয়েছে। যা নিন্দীয় আপত্তিকর ও দোষনীয়।

তিনি বলেন, কার্টুনে “সবচেয়ে সেরা জীব গরু যে খেতে চায় সে সবচেয়ে নিম্ন প্রজাতির প্রাণী” সেরা জীব গরু নয়, মানুষ। যেখানে আল্লাহ পবিত্র কুরআনে মানুষকে সেরা জীব বলে ঘোষণা করেছেন, সেখানে এধরণের কার্টূন আর্ট করে কার্টুনিস্ট গরুর গোস্ত বা গরু খাওয়াকে নিম্ন প্রজাতির প্রাণী বলে ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত করা হয়েছে। গরুর গোস্ত খাওয়ার ব্যাপারে কুরআনের বিভিন্ন জায়গায় উলে­খ আছে।

তিনি বলেন, কিছুদিন পর মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসব ঈদুল আযহা আসতেছে। প্রতিটি মুসলমান বিশেষত, কিশোরেরা গরু কুরবানির প্রতি অনেক উৎসাহিত থাকে। গরু ক্রয়, হাঁটে যাওয়া, গরু জবাইসহ এতদ সংশ্লিষ্ট সকল কাজে কী পরিমাণ উৎসাহবোধ করে ও প্রেরণা পায়, তা বলা বাহুল্য। কাজেই প্রথম আলো এর পূর্বেও বিভিন্ন কার্টুন, ইসলামবিরোধী লেখা প্রকাশ করে ইসলামী জনতার কাছে ধিকৃত হয়ে আছে। এখনও যদি কিশোর আলো ম্যাগাজিনের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে এবং কিশোর আলো কর্তৃপক্ষ জাতির কাছে ক্ষমা না চাইলে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ