শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

প্রধান বিচারপতি পদত্যাগ না করলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার হুমকি: ওলামা লীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ না করলে ওলামা লীগ দেশ প্রেমিক আলেমদের নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে।

তারা বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহা সংসদ সদস্যদের যোগ্যতা নিয়ে যে মনগড়া বক্তব্য দিচ্ছেন তাতে প্রমাণ হয় তার প্রধান বিচারপতি হওয়ার কোনো যোগ্যতাই নেই। কারণ সংবিধান, সংসদ এবং দেশের সার্বভৌমত্ব সম্পর্কে তার কোনো ধারণাই নেই বলে মনে হচ্ছে।

তারা বলেন, দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বিশ্বের মানচিত্রে লাল সবুজে পতাকাকে স্থান করে দিয়েছে বঙ্গবন্ধু। অথচ প্রধান বিচারপতি এস কে সিনহা ইতিহাস বিকৃতি করে চরম মিথ্যার বেসাতি নিয়ে জিয়াউর রহমানের সংবিধান বাস্তবায়ন করে জাতির জনক সস্পর্কে মিথ্যা তথ্য দিয়ে স্বাধীনতা বিরোধীদের খুশি করে সাধু সাজার পায়তারা চালাচ্ছে। যা ওলামা লীগসহ দেশপ্রেমিক কোনো নাগরিক মানবে না।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের দপ্তরের সম্পাদক মাওলানা শওকত আলী সেলিমপুরী প্রেরিত বিবৃতিতে ওলামা লীগের সভাপতি পীর আখতার হোসেন বুখারী প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ