শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

বিএনপির ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব পূর্ণ হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে বিএনপির ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব পূরণ হবে না।
তিনি বলেন, বিদেশিরা যেমন বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেয়নি তেমনি আদালতও তাদের ক্ষমতায় বসিয়ে দেবে না।
শনিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অর্জনকে যারা সহ্য করতে পারছে না তারা আদালতের একটি রায়কে কেন্দ্র করে এই সাফল্যকে নস্যাত করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে।
 তিনি এ সময় বিএনপি নেতা মওদুদ আহমদেরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘ বহুরূপী মওদুদের পরামর্শ গ্রহণ করে বিএনপি আগেই অর্ধেক ডুবে গেছে, বাকি অর্ধেকটুকুও ডুবে যাবে।’
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। ষড়যন্ত্রের খুঁটি কোথায় তা আমরা জানি। দেশের জনগনের মধ্যে যাদের খুঁটি নেই, তারাই ষড়যন্ত্র করার জন্য খুঁটি খোজে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ডা. দীপু মনি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ