শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

বিদেশিদের কাছে হাত পাতাই ছিল তাদের নীতি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী বলেছিলেন, 'বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ঠিক নয়, তাহলে বিদেশি সাহায্য পাওয়া যাবে না। ' তাদের নীতিই ছিল স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে না। বিদেশিদের কাছে হাত পেতে দেওয়া ছিল তাদের নীতি। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পুষ্টি পরিষদের প্রথম সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের নীতি আলাদা। আমরা ক্ষমতায় এসে জনমুখী পদক্ষেপ নিই। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য মজুদও করি। ' দেশে সৃষ্ট বন্যার কারণে খাদ্য ঘাটতি হলেও তা মোকাবিলায় সরকার প্রস্তুত বলেও জানান তিনি।

এ ছাড়াও সভায় প্রধানমন্ত্রী জনগণের খাদ্য ও পুষ্টি নিশ্চিতে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। উল্লেখ করেন শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাসের বিষয়টিও।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ