শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

হজ যাত্রায় অব্যবস্থাপনা তদন্তে কমিশন গঠন চেয়ে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোয় অব্যবস্থাপনা তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিনি রিটটি দায়ের করেছেন।

রিটে হজে অব্যবস্থাপনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয়েছে। যারা এখনো হজে যেতে পারেননি তাদেরকে হজে যাওয়ার ব্যবস্থা করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ভিসা জটিলতা দূর করতে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সম্ননয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজই শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

মনজিল মোরসেদ জানান, হজযাত্রীদের ভিসা না পাওয়া ও ফ্লাইট বাতিলসহ বিভিন্ন অব্যবস্থাপনা কারণে হাজার হাজার হজযাত্রী এখনো মক্কার উদ্দেশ্যে রওয়ানা দিতে পারেননি। এ নিয়ে হজযাত্রীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। যারা এখনো হজে যেতে পারেননি তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় হজে যাওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ