রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

হ্যাটট্রিক করবেন প্রধানমন্ত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নির্বাচনে বিজয়ী হয়ে পৃথিবীর বুকে ইতিহাস রচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল শামীম।

তিনি বলেন, পৃথিবীর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বিজয়ের হ্যাটট্রিক করবেন।

আজ রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, 'দেশে আন্তর্জাতিক জঙ্গি আইএস, আল-কায়েদা নেই। ঘাপটি মেরে থাকা দেশীয় জঙ্গিদেরকেই একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আইএস, আল-কায়েদা বলে প্রচার করে'।

জাবি ছাত্রলীগ শাখার সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ মাহফুজুল হক হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

এ সময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) ড. আমির হোসেন, ট্রেজারার অধ্যাপক মনজুরুল হক, বিভিন্ন অনুষদের শিক্ষকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ