শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

ইঁদুর বাঁধ কাটতে পারে, সাবধান থাকতে বললেন: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বন্যার্তদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে, খাদ্যের কোনো সংকট হবে না বলে জানিয়ে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘সবাইকে সচেতন থাকতে হবে। যাতে ইঁদুর বা কেউ বাঁধ কেটে দিতে না পারে।’

সোমবার (১৪ আগস্ট) নীলফামারীর সৈয়দপুরের বন্যা কবলিত এলাকা ও ভেঙে যাওয়া শহররক্ষা বাঁধ পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘আপনারা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। প্রধানমন্ত্রীর আবেদন, প্রয়োজনে বন্যার্তদের মানবিক সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে।’

কয়েকদিনের বর্ষণে সৈয়দপুরের জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভেঙে যাওয়া বাঁধ দ্রুত পুনঃনির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

এসময় মন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় হুইপ আলহাজ শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ রহীম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ