রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

জঙ্গিরা ধানমন্ডি ৩২ নম্বরের মিছিলে আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিল: আইজিপি শহীদুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ঢাকায় সন্ত্রাসবিরোধী পুলিশের এক অভিযানের সময় বিস্ফোরণে একজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। ঢাকার পান্থপথের একটি হোটেলে সকালের দিকে এই ঘটনা ঘটে।ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় যেখানে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানমালা চলছে, তার বেশ কাছেই হোটেলটির অবস্থান।
পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি শহীদুল হক ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন যে নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম, যার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়।হক বলেন, সাইফুল ইসলাম নিজেই বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন।
যে হোটেলে এই ঘটনা ঘটে, সেই হোটেল ওলিও ড্রিম হেভেন ধানমন্ডি ৩২ নম্বরের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত। ধানমন্ডির ঐ বাড়িতেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে ৪২ বছর আগে এই দিনে সপরিবারে হত্যা করা হয়েছিল।
অভিযানের বর্ণনা করে আইজিপি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, তারই অংশ হিসেবে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে পুলিশ জানতে পারে যে ধানমন্ডি এলাকায় জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে।
"গোয়েন্দারা জানতে পেরেছিল যে জঙ্গিরা ধানমন্ডি ৩২ নম্বরে আসা মিছিলে আত্মঘাতী বোমা হামলা চালাবে। আমরা আরও জানতে পারি ওলিও হোটেলে জঙ্গিরা অবস্থান নিয়েছে," বলছিলেন শহীদুল হক।
পুলিশের শীর্ষ এই কর্মকর্তা জানান, প্রথমে ঐ হোটেলের একটি কক্ষে অবস্থানরত জঙ্গিকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু ঐ ব্যক্তি জবাবে একটি বিস্ফোরণ ঘটায়।
তিনি বলেন, এরপর ঐ জঙ্গি দরোজা ভেঙ্গে যখন আরও একটি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে, তখন পুলিশ গুলি চালায়।
আইজিপি বলেন, ঐ ব্যক্তি সুইসাইডাল ভেস্ট পরিহিত ছিল এবং এক পর্যায়ে সে নিজেই বিস্ফোরণ ঘটিয়ে আত্মাহুতি দেয়।
"সে যে রুমে থাকতো, সে রুমের সবকিছু উড়ে গেছে - বারান্দা উড়ে গেছে, সাইড ওয়াল উড়ে গেছে। মানে এটা বুঝা গেছে এটা ছিল অত্যন্ত শক্তিশালী একটি বিস্ফোরক, একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ছিল।"
আইজিপি বলেন, নিহত সাইফুল ইসলাম খুলনা বিএল কলেজের শিক্ষার্থী ছিল এবং ঐ সময় সে ইসলামী ছাত্র শিবির করতো।
"যারাই বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে হত্যা করেছে, তারা এখনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এই জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল," বলেন শহীদুল হক।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ