শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

৩০টি নদ-নদীর পানি বিপদসীমার ওপরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের ৩০টি নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এদিকে ৫৬ নদীর পানি বৃদ্ধি পেলেও ৩২টি নদীর পানি কমেছে। আজ মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যমুনা কাজিপুর পয়েন্টে ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া বাহাদুরাবাদে ১৫ সেন্টিমিটার বেড়ে ১৩৩, সিরাজগঞ্জে ৩২ সেন্টিমিটার বেড়ে ১২৮ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। বদরগঞ্জ যমুনেশ্বরী পয়েন্টে ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৪২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।  কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি ৩৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

নদ-নদীর পরিস্থিতি নিয়ে এতে বলা হয়েছে, ব্রক্ষ্মপুত্র যমুনা এবং গঙ্গা-পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ