শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জামিন পেলেন মুফতী মুশতাকুন্নবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: বিশিষ্ট আলেমে দীন মুফতী মুশতাকুন্নবীকে জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার (১৬ আগস্ট) বেলা ৩ টার দিকে হাইকোর্টের এক শুনাতিতে তাকে জামিন দেয়া হয়।

কিছুক্ষণ আগে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে মোবাইলে এ খবর নিশ্চিত করেছেন মুফতী মুশতাকুন্নবীর ছোট ভাই মারুফ বিল্লাহ।

তবে কাশিমপুর কারাগার থেকে বের হতে আরো দু-চার দিন সময় লাগতে পারে বলে জানান মুশতাকুন্নবীর মামা বাহার উদ্দীন।

কুমিল্লা সদর দক্ষিণ মাদরাসায়ে ইসলামিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুশতাকুন্নবী গত ২৪ মে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। এর কয়েকদিন পর প্রশাসন থেকে জানানো হয় তিনি ডিবিতে রয়েছেন।  তার ব্যাপারে কিছু অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।

প্রায় তিন মাস পর আজ আদালত তাকে জামিন দিল। রাতের মধ্যেই জামিনের কপি হাইকোর্ট থেকে কাশিমপুর কারাগারে পৌঁছবে বলে জানা যায়।

কুমিল্লার শীর্ষ আলেম মুফতি মুশতাকুন্নবী নিখোঁজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ