রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

‘বন্যার্তদের জন্য জমিয়তের দোয়া মাহফিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে দোয়া করেন নেতৃবৃন্দ।

বুধবার (১৬ আগস্ট) বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্তরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতী বশিরুল হাসানের পরিচালনায় ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গ্ররুত্বপূর্ণ বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী।

দোয়া মাহফিলে নগর জমিয়ত নেতৃবৃন্দ ছাড়াও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহসভপতি মাওলানা আবদুর রব ইউসুফী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনান, মাওলানা বশিরুল হাসান, মাওলানা ওমর আলী, ছাত্রনেতা সুহাইল আহমদ, হুজাইফা ওমর প্রমুখ।

পরে আল্লামা নূর হুসাইন কাসেমী’র দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

পানি বাড়ছেই; ক্ষতিগ্রস্ত ২১ জেলার ৩৩ লাখ মানুষ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ