শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বন্যার কারণে সব নির্বাচন স্থগিত করেছে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য বেশকিছু নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনের তারিখ পরে ঘোষণা করবে কমিশন। ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, বন্যা পরিস্থিতির কারণে কমিশন ২০ আগস্ট অনুষ্ঠিত একটি উপজেলা, চারটি ইউপির সাধারণ, ৭টি ইউপির উপ-নির্বাচন, একটির পুনঃভোট এবং দুই জেলা পরিষদের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনসহ সব নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, আগামী ২০ আগস্ট চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের সাধারণ ভোট, রংপুরের পীরগঞ্জ , রায়পুর, রামনাথপুর ও ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউপির সাধারণ, পাবনার সুজানগরের আহম্মদপুর, পটুয়াখালীর দশমিনার বহরমপুর, যশোরের মনিরামপুরের হরিহরনগর, মেহেরপুরের গাংনীর ষোলটাকা, চাঁদপুর সদরের চান্দ্রা, ফেনী সদরের ধলিয়া, মৌলভীবাজার সদরের মনুমুখ ইউপির বিভিন্ন পদে উপ-নির্বাচন, নোয়াখালী সেনবাগের নবীপুর ইউপির পুনঃভোট এবং নারায়নগঞ্জ ও চুয়াডাংগা জেলা পরিষদের সদস্য পদের উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।
কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন বর্তমান পরিস্থিতিতে নির্বাচনগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদিও আগামী ১০ সেপ্টেম্বর বিভিন্ন জেলা ভোটের শিডিউল থাকলেও আপাতত সেগুলি স্থগিত করা হয়নি। পরিস্থিতি বুঝে ওই নির্বাচনগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে কমিশন।
-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ