শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

আল্লামা শায়খ হারুন আজিজি নদভী চট্টগ্রামে সংবর্ধিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামেদ বিন ফরিদ : অক্সিজেনস্থ জামিয়া দারুল আফকার আল-ইসলামিয়ায় "Discover Islam" বাহরাইনের সম্মানিত দাঈবিশিষ্ট ইসলামি চিন্তাবিদলেখক ও গবেষক আল্লামা শেখ হারুন আজিজি আগমন করেন। শায়খের আগমন উপলক্ষে অত্র জামিয়ায় এক সেমিনারের আয়োজন করা হয়। জামিয়ার সম্মানিত পরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা জাকারিয়া হাসনাবাদী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে জামিয়ার বিভিন্ন স্থরের ছাত্ররা ক্বেরাতহামদ-নাতইসলামী সংগীত পরিবেশন করে।

রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন ও আলোকিত রাউজান নিউজ ২৪.কমের পক্ষ থেকে আল্লামা শেখ হারুন আজিজি এবং অত্র জামিয়ার পরিচালক মাওলানা জাকারিয়া হাসনাবাদী উভয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রাউজান ইসলামী নব জাগরণের সদস্য ও আলোকিত রাউজানের সহ সম্পাদক ইরফান সোলাইমান,নব জাগরণের সদস্য এরশাদুল ইসলাম,আদর্শ ইসলামী গণপাঠাগারে সহ সাহিত্য বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম।

রাউজান ইসলামী নব জাগরণ সংগঠনের সদস্য মুহাম্মদ এরশাদুল ইসলাম সংগঠনটির পরিচয় এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সর্বশেষে সভাপতি তাঁর বক্তব্যে রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন ও শেখ হারুন আজিজি নদভীকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের কৃতজ্ঞতা স্বীকার করেন। শেখ হারুন আজিজি দা. বা. এর সুদীর্ঘ হায়াত কামনা করে আন্তর্জাতিক পর্যায়ে তাঁর খেদমতের কথা তুলে ধরেন। পাশাপাশি এই বার তিনি হজ্জে বাইতুল্লায় যাচ্ছেনতাঁর যাত্রা যেন নিরাপদ হয় সবার দোয়া কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আল্লামা শেখ হারুন আজিজি নদভী বলেন, "দ্বীনি প্রতিষ্ঠান পড়ুয়া ছাত্র-শিক্ষকদের হীনমন্যতায় ভুগার কোন প্রয়োজন নেই। কারণএই দুনিয়াতে একমাত্র দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে আসছে ধর্মীয় মাদরাসায় শিক্ষিত আলেম-ওলামাগণই। আমরা যদি হীনমন্যতায় ভুগে দ্বীনের দাওয়াত থেকে পিছে সরে আসিতাহলে আল্লাহর কাছে আমাদের কোন প্রয়োজন নেই।তিনি আমাদের স্থলে অন্য কাউকে এনে আমাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিবেন।

তিনি বলেন, বাহরাইনে বিভিন্ন সেমিনারে আমি বলে থাকিযদি কেউ সত্যিকারের পীরদরবেশ দেখতে চানতাহলে বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের চেয়ে বড় পীর আর কেউ হতে পারেনা। কারণশুধুমাত্র দ্বীনের স্বার্থে তারা ৪/৫ হাজার টাকা বেতনে চাকুরী করছেন। তারপরও তারা দ্বীনের খেদমত ছেড়ে অন্য পেশায় চলে যায়না।"

তিনি বলেন, যে প্রতিষ্ঠানের সাথে পরিচালকের শেষ রাতের কান্না জড়িতসেই প্রতিষ্ঠান অবশ্যই একদিন না একদিন সফলতার মুখ দেখবেই। "অতঃপর তিনি অত্র প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি এবং রাউজান ইসলামী নব জাগরণ সংগঠনের সফলতা কামনা বিশেষ মুনাজাত করেন। অনুষ্ঠান শেষে শেখ হারুন আজিজি নদভী অত্র জামিয়ার মেশকাত জামাতে ঘন্টাব্যাপী দরস প্রদান করেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ