শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

দেশ-বিদেশে কোথায় কোন ষড়যন্ত্র হচ্ছে আমরা জানি: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, বিএনপির আন্দোলন করার মুরোদ নেই। অথচ দেশে-বিদেশে সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘লন্ডনের খবর, দুবাইয়ের খবর, ব্যাংককের খবর, কি কি শলা-পরামর্শ হচ্ছে, শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য কোন কোন পথ খোঁজা হচ্ছে- এসব খবর এই তথ্য প্রবাহের যুগে গোপন থাকে না। সব আমরা জানি।’

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ হোন। এ অপশক্তিকে প্রতিরোধ, প্রতিহত করতে হবে। জামায়াতকে নিয়ে বিএনপি এখন পুরানো খেলায় মেতে উঠেছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। প্রস্তুত হয়ে যান, বিএনপি ক্ষমতায় এলে ২০০১ সালের চেয়েও ভয়ঙ্কর অবস্থা ফিরে আসবে।’

সাড়ে ২৫ কোটি টাকা ব্যাংকে উদ্ধৃত্ত আওয়ামী লীগের

বিএনপি উত্তরাঞ্চলে কোনও ত্রাণ দেয় নাই অভিযোগ করে কাদের বলেন, ‘দুর্গত এলাকার কোনও মানুষ বলতে পারে নাই বিএনপি ত্রাণ নিয়ে কোনও এলাকায় গেছে। তারা দুর্গত এলাকায় গিয়ে ফটোসেশন করে এখন ঢাকায় বসে সরকারের বিরুদ্ধে বিষেদগার করছে।’

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ। সভার সঞ্চালনায় ছিলেন ইকবাল মাহমুদ বাবলু।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ