শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি নির্মাণ করে দেয়া হবে: মায়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ করে দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শনিবার জামালপুরের মেলান্দহ উপজেলার পাইলট প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

বন্যা কবলিত এলাকায় ঢেউটিন ও অর্থ বরাদ্দ দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, বন্যার্ত মানুষের দুঃখ-কষ্ট দূর না হওয়া পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, অনুষ্ঠানে বক্তৃতা করেন।

মায়া চৌধুরী বলেন, বন্যায় প্রচুর রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাস্তাঘাট মেরামত করা হবে। এ জন্য সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ করবে। ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে মন্ত্রী উল্লেখ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, জামালপুরে এ পর্যন্ত ২ হাজার মেট্রিক টন চাল ও নগদ ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দ দেয়া হবে বলে মন্ত্রী বন্যার্তদের আশ্বস্ত করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে কাউকে না খেয়ে কষ্ট করতে দেয়া হবে না। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষের কাছে ত্রাণ সমাগ্রী পৌছানো নিশ্চিত করতে তিনি জামালপুরের জেলা প্রশাসককে নির্দেশনা দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ