শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

বিচার বিভাগের স্বাধীনতা হরণের অপচেষ্টা চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ষোড়ষ সংশোধনী নিয়ে সরকারি দল বিচার বিভাগের স্বাধীনতা হরণের অপচেষ্টায় লিপ্ত। আর একটা স্বাধীন বিচার বিভাগ ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়।

শুক্রবার (১৮ আগস্ট’১৭) হাউজ বিল্ডিং চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীন-এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, ইশা ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার পর থেকেই দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ অগ্রযাত্রাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে প্রতিটি কর্মীকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, দেশে এখন ভয়াবহ বন্যা চলছে। লাখো লাখো মানুষ মানবেতর জীবন-যাপন করছে। তারপরেও সরকারের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ চোখে পড়ছে না। তাই খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং তিনি দেশের বিত্তবান ব্যক্তিদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, ইশা ছাত্র আন্দোলন একটি শহীদি কাফেলার নাম। যাদের তামান্না হলো চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা। তাই কোনো হামলা-মামলা দিয়ে এই কাফেলাকে স্তব্ধ করা যাবে না। সভাপতি আরো বলেন, আমাদের সমাবেশ জাতীয় প্রেস ক্লাবে হওয়ার কথা ছিল। আমরা যথাযথ পন্থা অবলম্বনের পরেও প্রশাসন আমাদের অসহযোগিতা করেছে। আমরা তাদের এই ঘৃণ্য কর্মকাÐকে ধিক্কার জানাই।

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহ্বুবুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম. এমদাদুল্লাহ ফাহাদ প্রমুখ।

মুসলিম উম্মাহর পুনর্জাগরণ এবং শ্রীলংকার সংখ্যালঘু মুসলিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ