বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে ২৩ জন নিহত হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়েছে শনিবার বিকেল ৫টা ৪৬ মিনিটে পুরি-হরিদুয়ার এক্সপ্রেস ট্রেনটি উত্তর প্রদেশের মোজাফফর নগরের খাটাউলি এলাকায় লাইনচ্যুত হয়। ওডিশার পুরি থেকে উত্তরাখণ্ডের হরিদুয়ারে যাচ্ছিল ট্রেনটি। লাইনচ্যুত বগির কয়েকটি একটির ওপর আরেকটি উঠে গেছে।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা জানিয়েছেন, ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে কমিটি গঠন করা হয়েছে । এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে নিহতদের জনপ্রতি পরিবারকে ৩ লাখ ৫০ হাজার রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ