বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

আবারও ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কথিত ছুরিকাঘাত চেষ্টার অভিযোগে ফিলিস্তিনি এক কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের উত্তর অংশে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়।

এ সম্পর্কে পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, ওই কিশোর নাবলুস শহরের দক্ষিণে ইসরাইলের যাতারা সামরিক চেকপোস্টের কাছে সীমান্তরক্ষীদের একটি দলের নিকটবর্তী হওয়ার চেষ্টা করে। তার হাতে ছুরি ছিল এবং সে তা দিয়ে ওই সৈন্যদলের ওপর আক্রমণ করতে চেয়েছিল বলে অজুহাত তুলে তাকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা।

১৭ বছর বয়সি ওই ফিলিস্তিনি কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরাইলি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নিহত কিশোর পশ্চিম তীরের তুল কারেম শহরের অধিবাসী।

ইসরাইলি হাসপাতাল সূত্র প্রাথমিকভাবে দাবি করেছিল, ছুরিকাঘাতে তাদের একজন সৈন্য আহত হয়েছে। কিন্তু পরে জানা যায়, ফিলিস্তিনি কিশোরের ওপর অন্য এক সৈন্যর চালানো গুলির শার্পনেল গায়ে লেগে ওই ইসরাইলি সেনা আহত হয়েছে।

কোথায় যাবো তা আমরা জানি না


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ