রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

কুরবানির হাট: পাহাড় থেকে আসছে গরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র কুরবানির ঈদকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বিভিন্ন উপজেলার পাহাড় থেকে ব্যাপারিরা প্রতিদিন শতশত গরু নিয়ে আসছেন। রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এসব গরু নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।

রাঙ্গামাটি সদর, নানিয়ারচর, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি, বাঘাইছড়ি ইত্যাদি উপজেলা থেকে কাপ্তাই লেকে ইঞ্জিন নৌকা ভর্তি করে ব্যাপারিরা গরু আনছেন। বেশিরভাগ গরু কাপ্তাই জেটিঘাট এবং রাঙ্গামাটির পুরাতন ট্রাক স্ট্যান্ড ঘাটে নামানো হয় বলে জানা গেছে।

এসব ঘাট থেকে গরুগুলোকে পরে মিনি ট্রাক অথবা চাঁদের গাড়ি করে শহরের দিকে নিয়ে যাওয়া হয়। গতকাল শনিবার দেখা গেছে ১৫/২০টি ইঞ্জিন নৌকা ভর্তি করে প্রায় দুই শতাধিক গরু ঘাটে নামানো হয়। এসব গরু শহরে নেবার জন্য ঘাটের পাশে বেশ কয়েকটি মিনি ট্রাক ও চাঁদের গাড়ি অপেক্ষা করছিল।

গরু ব্যাপারি সেকান্দার ও বেলাল হোসেন জানান, দেশি গরুর প্রতি মানুষের আগ্রহ বেশি। আর কোরবানির ঈদে পাহাড়ের গরুর প্রতি মানুষের আকর্ষণ সব সময় বেশি দেখা যায়। বাজারে লাল রঙের গরুর চাহিদা থাকে সব চেয়ে বেশি। এর দামও চড়া। ঈদ যত ঘনিয়ে আসছে পাহাড় থেকে গরু আমদানির পরিমাণ বাড়ছে বলেও তারা জানান।

নাটকের একি হাল: সংলাপ-পোশাকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ