রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

‘কুরবানির চামড়া এতিমের হক, মূল্য নিয়ে চক্রান্ত করবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত কুরবানি ঈদে চামড়ার দরপতন ঘটিয়ে গরীব-মিসকীনদের হক্ব নষ্ট করা হয়েছে এবং আয় কমানো হয়েছে কওমী মাদরাসাগুলোর লিল্লাহ বোর্ডিং-এর। আসন্ন ঈদুল আযহায় কুরবানির চামড়া নিয়ে আবারো কারসাজি হলে গরিব, মিসকিনেরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি কওমি মাদরাসাসমূহও ক্ষতিগ্রস্ত হবে। তাই এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

তিনি আরো বলেন কুরবানীর পশুর চামড়া বা চামড়ার টাকা এতিম, গরিব ও মিসকিনদের হক। এ নিয়ে সিন্ডিকেট ও চক্রান্ত করা গরিবদের উপর জুলুম করার শামিল। চামড়ার দর-দাম নিয়ে কোন চক্রান্ত হলে তা প্রতিহত করে যথোপযুক্ত দর নির্ধারণ করা সরকারেরই দায়িত্ব। আমরা আশা করবো সরকার যেন আগেভাগেই এ ব্যাপারে কওমী মাদরাসা ও গরীব দুঃখীর স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেম গ্রহণ করে।

নির্ধারণ হলো কুরবানির পশুর চামড়ার দাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ