শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত ছিলো: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সংসদ নিয়ে কথা বলার আগে প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরে যাওয়া উচিত ছিল।’

আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ২১ গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি বলেছেন, দুর্নীতিবাজদের রক্ষা করা ও পক্ষ নেওয়া প্রধান বিচারপতির কাজ নয়। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে সংসদ সদস্যদের নিয়ে যে বৈধতা ও অবৈধতার প্রশ্ন এনেছেন এ ধরনের প্রশ্ন আসতে পারে না। কথাগুলো পর্যবেক্ষণে লেখার আগে এ পথ থেকে ওনার সরে যাওয়া উচিত ছিল।

প্রধানমন্ত্রী বলেন, সবকিছু সহ্য করা যায়, কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা সহ্য করা যায় না। করব না। আমি জনগণের কাছে এর বিচারের ভার দিলাম। জনগণই এর বিচার করবে।

তিনি বলেন, আমার বাবা এ দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আমরা এর ফল ভোগ করছি। স্বাধীনতা ভালো, কিন্তু এটি বালকের জন্য নয়।

শেখ হাসিনা বলেন, জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন বাঁচানোর মালিকও আল্লাহ। সুতরাং আমি কারও কাছে মাথানত করব না। একমাত্র আল্লাহ ছাড়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ