রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী?

পোস্টারে জিয়া-খালেদা-তারেক ছাড়া অন্য ছবি দেয়া যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এখন থেকে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে নিজের ছবি ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল। পোস্টারে শুধুমাত্র জিয়া-খালেদা ও তারেকের ছবি ব্যবহার করতে হবে।

এ বিষয়ে মঙ্গলবার এক বিবৃতি পাঠিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছে দলটি।

যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুবদলের ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ সকল প্রচারণায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না।

বিজ্ঞপ্তিতে যুবদল কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের বিভিন্ন কর্মসূচিতে অথবা যুবদলের নাম ব্যবহার করে কোনো প্রচারপত্র যেমন, পোস্টার, ফেস্টুন, ব্যানার, লিফলেট, পুস্তিকা ও স্টিকারসহ সব ধরনের প্রচারণায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে। সংগঠনটির সকল ইউনিটকে ওই নির্দেশনা যথাযথ পালন করার নির্দেশ দেয়া হয়েছে।

যেসব ইউনিট এই নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ