শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের ইস্যুতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে পদত্যাগ করতে আল্টিমেটাম দিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা। এর আগে তরিকত ফেডারেশন নামের একটি দলও আল্টিমেটাম দিয়েছিল।

আগামী ২৪ আগস্টের মধ্যে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে দেয়া পর্যবেক্ষণ ও রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তারা। তা না হলে এক দফা আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা।

মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট বারের সামনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহবায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ আল্টিমেটাম দেয়া হয়। এসময় পাকিস্তানের সাথে তুলনা দেয়ায় প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেন নেতারা।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা আরও অভিযোগ করেন, মহিলা সংসদ সদস্যদের নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রায়ের পর্যবেক্ষণে আপত্তিকর মন্তব্য করেছেন, সেটি অসাংবিধানিক। এসময় ২৪ আগস্টের মধ্যে ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানান তারা।

রাষ্ট্রের দুটি অঙ্গ ব্যর্থ হলে বিচার বিভাগ নীরব থাকতে পারে না: এস কে সিনহা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ