বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন গওহর রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনার পরপরই প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে বৈঠক করেছেন তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

আজ মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট ভবনে এ বৈঠক হয়।

বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বৈঠক চলে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্টার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ।

বৈঠকে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা হয়েছে। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারি দলের কড়া সমালোচনার মধ্যেই প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন।

সোমবার আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রায়ের কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন।

মঙ্গলবার আওয়ামী লীগের বেশ কয়েকটি অঙ্গ সংগঠন ও নেতা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ