শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

মান্নার পাসপোর্ট ফেরত দিতে আপিল বিভাগের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বিদেশে চিকিৎসা গ্রহণের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তার পাসপোর্ট ফেরত দেয়ার জন্য ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

আদেশে বলা হয়েছে, তিন মাসের মধ্যে চিকিৎসা গ্রহণ করে তাকে দেশে ফিরতে হবে। দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে ওই পাসপোর্ট পুনরায় সিএম আদালতে জমার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মান্নার পক্ষে আইনজীবী ইদ্রিসুর রহমান ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির শুনানি করেন।

এর আগে পৃথক দুটি ফোজধারী মামলায় পাসপোর্ট জমা দেয়াসহ কিছু শর্তে মান্নাকে জামিন দিয়েছিল আপিল বিভাগ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ